বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে পুলিশের লুট করা পিস্তল বিক্রির চেষ্টাকালে এক যুবক আটক

আপডেটঃ : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ পাঠক: ৬৯০

হাবিবুর রহমান (সেনবাগ):
নোয়াখালীর সেনবাগে পুলিশের ব্যবহৃত একটি পিস্তল বিক্রির চেষ্টাকালে মনির আহাম্মদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপজেলার কাদরা ইউনিয়নের মতিমিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পিস্তলটি জব্দ করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

গ্রেফতার মনির আহাম্মদ সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হানিফ বাবুর্চির নতুন বাড়ির মো. হানিফের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রের খবরে শুক্রবার রাত সোয়া ৯টায় সেনবাগ থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ (সেমি অটোমেটিক ৭.৬২ এমএম) মনির আহাম্মদকে গ্রেফতার করা হয়।

এসপি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি মনির আহাম্মদ জানান তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রির জন্য দিয়েছেন। এটি গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন এলাকার যেকোনো থানা থেকে সংঘাত-সহিংসতার সুযোগে লুট করা হয়েছিলো। পরে এ বিষয়ে সেনবাগ থানায় মনির ও কাইয়ুমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় মনিরকে আদালতে পাঠানো হয়। পলাতক কাইয়ুমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠক: ৬৯০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ