বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালী জেলা বাস/মিনিবাস মালিক সমিতির সাথে সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আপডেটঃ : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ পাঠক: ৭১১


মোঃ নুর হোসাইন :

সড়কে চাঁদাবাজি বন্ধ এবং যাত্রী সেবা নিশ্চিতের লক্ষ্যে নোয়াখালী জেলা বাস/মিনিবাস মালিক সমিতির কর্মকর্তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ আগষ্ট )বিকালে পৌর বাস টার্মিনালে অবস্থিত নোয়াখালী জেলা বাস/মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সমন্বয়করা বাস মালিকদের কাছে বিভিন্ন অসংগতি দুর করা এবং যাত্রী সেবা নিশ্চিত করা নিয়ে আলোচনা করেন। এতে বাস মালিকরা একমত পোষণ করে আগামীতে যাত্রীদের ভালোভাবে সেবা দেওয়ার আশা ব্যক্ত করেন। এছাড়াও বাস মালিকরা সড়কে চাঁদাবাজি বন্ধ ও তেল এবং বাসের পার্টসের দাম কমানো সহ বেশ কয়েকটি বিষয়ে সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করেন। সমন্বয়করা এসব বিষয় আমলে নিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনার ভিত্তিতে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন জেলা বাস/মিনিবাসমালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অহিদ উদ্দিন„ সেক্রেটারি আনোয়ার হোসেন „ এবং অন্যান বাস মালিকদের প্রতিনিধিগণ„ সমন্বয়কদের মধ্যে জেলার অন্যতন প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম „ সমন্বয়ক ফরহাদ আহমেদ „ সাংবাদিক নুর হোসাইন সহ সহ অন্যান্য সমন্বয়ক বৃন্দ।

পাঠক: ৭১১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ