বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ২ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ -সন্ত্রাসী, চাঁদাবাজিদের বিতাড়িত করার ঘোষণা  

আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ পাঠক: ৬১৫
মোঃ নুর হোসাইন :
দেশের সকল জাত,ধর্মের এবং সংখ্যালঘু জনগণের নিরাপত্তা ও সন্ত্রাসী চাঁদাবাজি দমনে ছাত্রসমাজের উদ্যোগে নোয়াখালীর কবির হাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় শান্তি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জানা যায়, আজ (১০ আগষ্ট) রোজ শনিবার কোম্পানিগঞ্জ ও কবির হাটের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে তারা জেলা সমন্বয়কদের আমন্ত্রণ জানাই। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে জেলার বেশ কয়েকজন সমন্বয়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী যোগদান করে। সমাবেশে ছাত্র নেতারা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্টদের হটিয়ে এ বিজয় অর্জন করেছি। সুতরাং তারুণ্যের নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসী, চাঁদাবাজির এবং দুষ্কৃতকারীদের ঠাঁই হবেনা। এসময় ছাত্রনেতারা বলেন, নোয়াখালী থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে বিতাড়িত করা হবে। ছাত্রসমাজ ব্যবসায়ী ও পরিবহন চালকদেরকে যেকোন ধরনের চাঁদা না দিতে অনুরোধ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, বনি আমিন, আরিফুর রহমান, সালাহউদ্দিন প্রমুখ।
পাঠক: ৬১৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ