বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কোটা আন্দোলন: নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মী গ্রেফতার

আপডেটঃ : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ পাঠক: ৬৯০

স্টাফ রিপোর্টার:
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নোয়াখালীেতে বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াখালীতে কোনো মামলা হয়নি।

শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস্)মোহাম্মদ.ইব্রাহীম।

পুলিশ জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নোয়াখালীতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ৬টি মামলা রুজু করা হয়। মামলায় আসামি করা হয় ৮০জনকে ও অজ্ঞাত আসামি করা হয় ৪১৫জনকে। এর মধ্যে ৪৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির নেতাকর্মি ৩২জন, জামায়াত ১১জন ও শিবিরের ৬জন নেতাকর্মি রয়েছে।

এদিকে বিএনপিসহ সকল নেতাকর্মিদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়ে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে নোয়াখালীতে কয়েকটি গায়েবি মামলা দিেয়ছে পুলিশ। কোন সহিংসতার ঘটনা ঘটেনি তারপরও অহেতুক মামলা দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস্) মোহাম্মদ.ইব্রাহীম বলেন, সুধারাম থানায় ২টি,কোম্পানীগঞ্জ,বেগমগঞ্জ,সোনাইমুড়ী,চাটখিল থানায় ১টি করে মোট ছয়টি মামলা নেওয়া হয়েছে। জেলায় সব ধরনের অপতৎপরতা বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পাঠক: ৬৯০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ