বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে সাংসদ একরামুল করিম চৌধুরীর নের্তৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ পাঠক: ৬২৪

মোঃ নুর হোসাইন-
দেশব্যাপি বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে বুধবার বিকেলে নোয়াখালী-৪ আসনের চার বারের এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নের্তৃত্বে জেলা শহর মাইজদীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সড়কে তিনি সমাবেশে আবারও দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশ রক্ষার স্বার্থে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের ডাক দিয়েছেন এমপি একরাম চৌধুরী। প্রবীন জেলা আওয়ামীলীগ নেতা ছায়দুল ছাদুর সভাপতিত্তে ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের পরিচালনায় এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই সময় তিনি আরও বলেন ঢাকা সহ দেশব্যাপি বিএনপি জামাত যে নৈরাজ্যে সৃষ্টি করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে । আমরা আর বসে থাকতে পারিনা। তাদের এই সন্ত্রাস নৈরাজ্যে উচিত জবাব দেওয়া হবে। এই সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইব্রাহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাহার ইশরাক শাবাব চৌধুরী, কবিরহাট পৌরসভার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সাবেক জেলা আওয়ামীলীগ কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মন্টু, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন রুমি, জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্ট, জেলা জজকোর্ট এর পিপি গুলজার আহম্মেদ জুয়েল, এডভোকেট আলতাফ হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামীলীগের নেতা কামাল উদ্দিন, চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলুও জেলা যুবলীগ নেতা একরামুল হক বিপ্লব সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠক: ৬২৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ