বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সোনাইমুড়ীতে ভুমি দস্যু, সন্ত্রাসী ও জালজালিয়াত চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেটঃ : শনিবার, ১৩ জুলাই, ২০২৪ পাঠক: ৬৬৩

সৈয়দ শহিদুল ইসলাম (সোনাইমুড়ী প্রতিনিধি)
নোয়াখালী সোনাইমুড়ী পালপাড়া ভূমি দস্যু, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, জাল জালিয়াত চক্রের হোতা, রাসেল, ছালাউদ্দিন, পপি আক্তার হিরো, ও ছালেহা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ দাউদ এবং তার পরিবার, শনিবার বেলা ১২ টার দিকে, সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী দাউদ তার লিখিত বক্তব্যে জানান, উপজেলা ৮ নং সোনাপুর ইউনিয়ন ধন্যপুর গ্রামের, মৃত আব্দুল জলিলের ছেলে কামালের কাছ থেকে ২০২০ সালে ৭৬নং ধন্যপুর মৌজার, বি,এস ১৮০ নং খতিয়ান ভুক্ত ৩১/৩২ দাগের আন্দরে ২৯শতক ভুমি খরিদ করে, ৯নং ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত বরকত উল্লাহর ছেলে মোঃ দাউদ, ভূমি খরিদের পর মাটি দিয়ে জমি ভরাট করে চাষাবাদ করেন। এরপর স্থানীয় সন্ত্রাসী জামাল মিয়ার ছেলে রাসেল, মৃত নুরু মিয়ার ছেলে ছালাউদ্দিন, মেয়ে পপি আক্তার হিরু, ও স্ত্রী সালেহা বেগম সহ মৃত আলী হোসের ছেলে নূর মোহাম্মদের চোখঁ পড়ে দাউদের ভূমির উপর, ভুক্তভোগী পরিবার তার নিজ জমিতে গেলে চিহ্নিত সন্ত্রাসীরা ভয়ভীতি প্রদর্শন সহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে, এতে দাউদের পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মরিচ গুঁড়া মিশ্রিত পানি তাদের চোঁখে মুখে নিক্ষেপ করে। এই ঘটনাগুলি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহীত করে তাদের ভুমিতে গেলে, এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়, হামলায় ভুক্তভোগী দাউদসহ পরিবারের চার পাঁচ জন আহত হয়। এই ঘটনায় ৩০ জুন ২০২৪, সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে অদ্যবতী পর্যন্ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে উপরে উল্লেখিত সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে, মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার টি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠক: ৬৬৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ