বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

২ দিন পর রাতের আধারে বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

আপডেটঃ : রবিবার, ৭ জুলাই, ২০২৪ পাঠক: ৮২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত মো: রাজু মিয়ার (২০) লাশ রাতের আধারে ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার রাত ১১ টার দিকে উপজেলার জগদল বিওপি সীমান্তে বিজিবি ও পুলিশকে রাজুর মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হার্ট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা মো. হবিবরের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর লাশ বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। লাশ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় আজ বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজুসহ কয়েকজন মিলে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিট সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫এস হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় রাজু।

পাঠক: ৮২৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ