বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে মোটরসাইকেল ছিনতাই করতে মাদরাসা শিক্ষককে গুলি

আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ পাঠক: ৬৩০

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে এক মাদরাসা শিক্ষক গুরুত্বর আহত হয়েছে। তবে পুলিশের দাবি, মোটরসাইকেল ছিনতাই করতে এই গুলির ঘটনা ঘটেছে।

গুলিতে আহত শিক্ষকের নাম আমির হামজা (৪০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার হোসেনপুর গ্রামের আশিক আলী তালুকদারের ছেলে এবং সোনাইমুড়ীর মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ।

গতকাল বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর গ্রামের হাজি দুলামিয়া বাড়ির দক্ষিণে এ ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ১১টার দিকে আমির হামজা মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে সে পিঠে গুলিবিদ্ধ হলে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার কারণ জানতে একাধিকবার ভুক্তভোগী মাদরাসা শিক্ষক আমির হামজার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে গুলি চালালে ওই মাদরাসা শিক্ষক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।

পাঠক: ৬৩০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ