বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ভিডিও নিয়ে মোবাইল মেকানিকের ব্ল্যাকমেইল, অবশেষে ধরা ডিবির হাতে 

আপডেটঃ : সোমবার, ১ জুলাই, ২০২৪ পাঠক: ৬০৬
নোয়াখালী ব্যুরো:
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় আব্দুর রহিম (২৯) নামে এক মোবাইল কারিগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগী নারীর নগ্ন-অর্ধ নগ্ন ছবি ও ভিডিও সংরক্ষিত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
শনিবার (২৯ জুন) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জের মোরশেদ কমপ্লেক্স শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর মিয়াজান মিঝি বাড়ির আবুল কালামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহিম মোরশেদ কমপ্লেক্স শপিং সেন্টারের ৪র্থ তলার একটি দোকানের মোবাইল কারিগর। ভুক্তভোগী নারীর স্বামী দক্ষিণ আফ্রিকা প্রবাসী। ওই নারী তার মোবাইলে গুগল আইডিসহ যাবতীয় সেটিংস ঠিক করে দেওয়ার জন্য মেকানিক আব্দুর রহিমকে বললে তিনি মোবাইলে গুগল আইডিসহ যাবতীয় সেটিংস ঠিক করে দেন। এ সময় কৌশলে আব্দুর রহিম মোবাইলের জি-মেইল আইডি ও পাসওয়ার্ড নিজের কাছে সংরক্ষণ করে রাখেন। এদিকে ওই নারী তার প্রবাসী স্বামীর অনুরোধে নিজের কিছু নগ্ন-অর্ধ নগ্ন ছবি ও ভিডিও তুলে তার স্বামীর কাছে পাঠান। কিন্তু এসব ছবি গুগল আইডিতে গিয়ে সেভ হয়ে যায়।
আব্দুর রহিম সেই মেইল লগ ইন করে এসব ব্যক্তিগত ছবি নিজের কাছে সংরক্ষণ করে রাখেন। এরপর সেই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী নারী সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে আব্দুর রহিম আবারও ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ভুক্তভোগী নারী জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিলে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশনায়  জেলা গোয়েন্দা শাখা ডিবি বিশেষ অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে
পাঠক: ৬০৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ