বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ঢাকা-নোয়াখালী মহাসড়কে পশুর হাট, দীর্ঘ যানজটে ভোগান্তিতে ঘরমুখো মানুষ

আপডেটঃ : শুক্রবার, ১৪ জুন, ২০২৪ পাঠক: ৫৯১

মোঃ নূর হোসাইন :
ঢাকা-নোয়াখালী মহাসড়কের উপর কুরবানীর পশুর হাট বসানোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-নোয়াখালী মহাসড়কের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন একলাশপুর এলাকায় রাস্তার উপরে বসেছে গরুর হাট। গরুর হাটকে কেন্দ্র করে আশেপাশে বসেছে ছোট ছোট খাবার দোকান এতে করে গাবুয়া থেকে রমজান বিবি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে কয়েক শত গাড়ীর দীর্ঘ লাইন। এতে করে ঈদে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ অন্যান্য জেলা থেকে নোয়াখালী গামী ঘরমুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

ঢাকা থেকে নোয়াখালী গামী বাস যাত্রী সুমন মিয়া বলেন, সেই জুমার আগে ঢাকা থেকে থেকে রওয়ানা দিয়েছি পথে পথে জ্যাম পড়তে হয়েছে, এখন একলাশপুরে গরু বাজারের কারণে আবারো দীর্ঘ জ্যামে পড়লাম। কখন বাসায় পৌঁছাতে পারবো জানিনা।

সিএনজি চালক কবির হোসেন বলেন, গতকালকেও গরু বাজারের কারণে এখানে জ্যাম তৈরি হয়েছে। আজকেও এখন আধঘন্টার জ্যামে আটকা পড়ে আছি, আগামীকালও নাকি গরু বাজার বসবে। এই একলাশপুরের গরু বাজারে যাত্রীদের নাভিশ্বাস উঠে গেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা দেখতেছি। মহাসড়কের যাতে কোন ধরনের যানজট তৈরি নাহয় সে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

পাঠক: ৫৯১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ