বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ওমানে স্ট্রোক করে কোম্পানীগঞ্জের যুবকের মৃত্যু

আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ পাঠক: ৭৭১

স্টাফ রিপোর্টার-
ওমানে স্ট্রোক করে মো.রাসেল উল্যাহ (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরের দিকে ওমানের সালালা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নিহতের মরদেহ সুলতান কাবুজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাসেল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৮নাম্বার ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

সিরাজপুর ইউনিয়নের ৮নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল হান্নান টিপু নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি জমান রাসেল। তিনি তার আরও দুই ভাইয়ের সাথে সালালাতে বাগানে কাজ করতেন। বুধবার সকালে সে বাগানে কাজ করার সময় অসুস্থতা বোধ করলে তার ভাই আনিছ ও সবুজকে জানান তাকে হাসপাতাল নিয়ে যেতে। এরপর সে রুমে এসে নাস্তা করার সময় বুমি করেন। পরবর্তীতে সেখানে সে ঘুমিয়ে পড়েন। পরে তার ভাই এসে দেখেন সে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। পরবর্তীতে নিহতের বড় ভাই তাকে স্থানীয় সুলতান কাবুজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

পাঠক: ৭৭১
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ