বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ পাঠক: ১,৫৬৯

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মোঃ মান্না (১২) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৮মে) সকাল ১০টার দিকে দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো.দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জেয়ারের স্রোতে রাস্তা ভেঙ্গে গভীর গর্ত তৈরি হয়। মান্না আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,ঘূর্ণিঝড় রেমালের তা-বে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়। এতে স্থানীয়রা মানুষের পাকা ভবনে আশ্রয় নেয়। মান্না ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। পরে মঙ্গলবার সকালে দিকে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মান্না অসাবধানতা বশত রাস্তার গর্তে পড়ে মারা যায়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, শিশুটি নরমালি পানিতে পড়ে মারা গেছে। আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে পানিতে পড়ে মারা যায়নি।

পাঠক: ১,৫৬৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ