বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু, চালক গ্রেপ্তার

আপডেটঃ : রবিবার, ২৬ মে, ২০২৪ পাঠক: ৩,৯৬৩

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মো.আবু ছিদ্দিক (৪৭) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর চর মার্টিন গ্রামের মো. সুফির ছেলে।

রোববার (২৬ মে) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২২ এপ্রিল বিকেল ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বরাতে র‌্যাব জানায়, নিহত জান্নাতুল হাটপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত ২২ এপ্রিল বিকেলে তাদের জমিতে ধান কাটার গেলে ভিকটিম জান্নাতুল ধান কাটার মেশিনটি দেখতে যায়। একপর্যায়ে ধান কাটার রোলার মেশিনের চালক ছিদ্দিক বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণভাবে ধান কাটার রোলার মেশিন চালিয়ে জান্নাতুলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে ধান কাটার রোলার মেশিনের নিচে চাপা পড়ে ডান কানে, নাকে, চোখে ও কপালে মারাত্মক জখম পায়। তখন ভিকটিমের অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা হেলাল হোসেন (৪৫) বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন। যাহার মামলা নং-১২।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ৩,৯৬৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ