বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেটঃ : রবিবার, ২৬ মে, ২০২৪ পাঠক: ৩,১২০

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত মো.গোলম নবী (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে কবির চৌকিদার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবী বাড়ি সংলগ্ন একটি তালগাছ থেকে তাল পাড়তে উঠলে অসাবধানতা বশত গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি নিহতের পরিবার থানাকে অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠক: ৩,১২০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ