বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে জাল ভোট দিতে গিয়ে দুই তরুণের ৬ মাসের কারাদণ্ড

আপডেটঃ : বুধবার, ২২ মে, ২০২৪ পাঠক: ২,৩৩৭

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

সাজাপ্রাপ্তরা হলেন সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের শামছুল আলমের ছেলে রিমন (১৯) ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান (১৯)।

জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। এ সময় একটি বুথের সামনে থেকে ৪০২ ও ৪০৭ ভোটার নম্বর টোকেনসহ দুই তরুণকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন ম্যাজিস্ট্রেট। তারা জাল ভোট দিতে এসেছেন প্রমাণ হওয়ায় আটককৃত দুই যুবককে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত দুজন আনারস প্রতীকে ভোট দিতে এসেছিলেন বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযুক্তরা অন্যের ভোটের স্লিপ নিয়ে ভোট দিতে আসেন। পরে আটকরা তাদের দোষ স্বীকার করায় দুইজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯৪৭ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন এবং নারী ৩ লাখ ৬৭ হাজার ৫১৪ জন। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থীসহ ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঠক: ২,৩৩৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ