বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেটঃ : শনিবার, ১১ মে, ২০২৪ পাঠক: ২,১৫৭

মোঃ নূর হোসাইন –
নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলার অন্যতম সুনামধন্য ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০:০০ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে ৮ম অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিজয়া সেন, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা প্রমূখ।

এসময় প্রধান অতিথি ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন, পরবর্তীতে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উপস্থাপন পরিদর্শন করেন। ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলেন এবং তাদের কে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নাজমা বিনতে আমিন।

পাঠক: ২,১৫৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ