বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি

আপডেটঃ : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ পাঠক: ৫,৫৬৮

নোয়াখালীর সূবর্ণচরে আচরণবিধি লংঘন করে নির্বাচনী প্রচারনার অভিযোগে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে সিনিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা।

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী ও দলীয় প্রার্থী পরিচয় দিয়ে নির্বাচনী প্রচারনার অভিযোগে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে (দোয়াত কলম) কে ২৪ ঘন্টার মধ্য কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে সিনিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নওয়াবুল ইসলাম।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কর্মকর্তা সত্যতা স্বীকার করে বলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী দলীয় প্রার্থীর পরিচয় দিয়ে প্রচারনা করতে পারেন না। এবং সরকারি গাড়ী ব্যবহার করতে পারেন না। এই নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে কারন দর্শানো চিঠি দেওয়া হয়েছে। এবং ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।

এর আগে সতন্ত্রপ্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করলে ও তিনি ফোন ধরেন নি।

পাঠক: ৫,৫৬৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ