বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেটঃ : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ পাঠক: ৪,৭৩৪

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মো.কামরুল হাসান ফাহিম (৭) উপজেলার চরক্লাকর্ক ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকে মো.সেকান্তর আলম বলেন, ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। আমাদের বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচনের সংক্রান্ত ট্রেনিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বাড়ির অন্য শিশুদের সাথে রোদের মধ্যে বাহিরে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রচন্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

পাঠক: ৪,৭৩৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ