বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে রেজাল্ট শীট আনতে গিয়ে শিশুর মৃত্যু

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৯৬৭

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মরিয়ম আক্তার আফরিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আফরিন চরজব্বর ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের চরজব্বর গ্রামের নাসির আহমদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আফরিন স্থানীয় নুরুল হক নূরানী তালিমুল কোরআন মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিলেন। সকালে বাড়ি থেকে দক্ষিণ ওয়াপদা বাজার সংলগ্ন নিজের মাদরাসায় যান রেজাল্ট শীট আনতে। ওই সময় দক্ষিণ ওয়াপদা বাজারে রাস্তা পারাপারের সময় মাইজদী মুখি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, একটি অজ্ঞাত পিকআপ ভ্যান আফরিনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়।

পাঠক: ২,৯৬৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ