বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে প্রাণ গেল কিশোরের

আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ পাঠক: ৩,২১৬

উপকুলীয় সংবাদদাতা-
নোয়াখালীর সুবর্ণচরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো.আশিক (১৬) নামে এক কিশোরের মৃত্যু।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের আল আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক চরজব্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের হাজী ইদ্রিস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আশিক তাদের মহিষকে পানি খাওয়াতে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে আল আমিন বাজারে ইউটার্ন নেয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

পাঠক: ৩,২১৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ