বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ধান কাটার মেশিনের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ পাঠক: ৩,২৪৬

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদাউস একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চৌকিদার বাড়ির হেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ফেরদাউস তাদের বাড়ির সামনে ধান খেতে শিশুদের সাথে খেলাধুলা করছিল। ওই সময় অসাবধানতাবশত ধান কাটার রোলার মেশিন পিছনের দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে কানে, চোখে, মাথায় গুরুত্বর আঘাত পায় সে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত শিশুর পরিবার লিখিত কোনো অভিযোগ না দিলে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

পাঠক: ৩,২৪৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ