বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বিয়ের গেইটে সাজসজ্জায় চেয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৭০৬

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেইটের সাজসজ্জার সময় চেয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি বিয়ের ডেকোরেশনে কাজ করতেন।

নিহত দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) একই উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরীহাট বাজারের হাফেজ মোশারেফ হোসেনের জনপ্রিয় কমিউনিটি সেন্টারে গত ৬ বছর যাবত খোকন গেইট মিস্ত্রীর কাজ করতেন। আজ দুপুরে সেখানে চরপার্বতী ইউনিয়নের মেহেরুন নেছা এলাকার মিস্টারের ছেলের সাথে একই ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাবুলের মেয়ের সাথে বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল। এজন্য তিনি সকালে ওই কমিউনিটি সেন্টারের সামনে থাকা গেইটের নিচের অংশে কাপড়ের সাজসজ্জার কাজ শুরু করেন। ওই সময় চেয়ার থেকে পড়ে তার মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জনপ্রিয় কমিউনিটি সেন্টারের স্বত্ত¡াধিকারী হাফেজ মোশারেফ হোসেন বলেন, সকাল থেকে খোকনকে ভীষণ অসুস্থ দেখা যায়। ধারণা করছি স্ট্রোক করে চেয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়।

চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মো.হানিফ আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ তাদের বাড়িতে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। তবে আমি বর্তমানে ছুটিতে আছি।

পাঠক: ২,৭০৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ