বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

চৌমুহনীতে এসির আগুনে পুড়ল ২৫ দোকান

আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ পাঠক: ২,৩৭০

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে এসির আগুনে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে ১৭টি জুয়েলারি, ৭টি কাপড় ও ১টি মনিহারী দোকানসহ ২৫টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভ‚ঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মূর্হুতে মধ্যে আগুন চারদিকে তা ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘনবসতি থাকায় আগুন নিয়ন্তণে বিঘœ ঘটে। অগ্নিকাÐে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ভ‚ঞা হোসিয়ারি কাপড় দোকানে হঠাৎ এসির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে প্রায় ১ কোটি ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাড়ে ৫ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পাঠক: ২,৩৭০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ