বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সুবর্ণচরে আওয়ামীলীগ নেতার উপর হামলা,বিচার দাবীতে প্রতিবাদ সভা

আপডেটঃ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ পাঠক: ৩,২৩৪

আবুল বাসার- (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ(৬০) এর উপর দুবৃর্ত্তের হামলায় প্রতিবাদ সভা করছে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় উপজেলার হারিছ চৌধুরীর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হানিফ চৌধুরীর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র শহিদুল্লাহ খান সহেল, জেলা ছাত্রলীগ সভাপতি রুবাইয়াত রহমান আরাফাত, সাধারণ সম্পাদক শামসুল হুদা বাপ্পি, নোয়ান্নই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জুনাইদ,বক্তাগন বলেন আওয়ামী লীগের পরীক্ষিত নেতা চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তাগন বলেন, সামনে উপজেলা নির্বাচন ঔ নির্বাচনকে প্রভাবিত করতে, একটি কুচক্রী মহল এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে। মামলা হামলা যেটায় করেন,আসন্ন উপজেলা নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

উল্লেখ্য গত ১২ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সদস্য নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আহতের বড় ছেলে এ্যাডভোকেট মোরশেদ আলম বলেন বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্চা ইউনিটে(আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছে ।

মোরশেদ আলম আরো বলেন, মাথায় আঘাত পাওয়ার কারণে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়ে তাঁর বাবা অচেতন রয়েছেন। এই ঘটনায় মোরশেদ আলম বাদী হয়ে চরজব্বর থানায় ৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় দুইজনকে আজ ভোররাতে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে ।

পাঠক: ৩,২৩৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ