বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

আপডেটঃ : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ পাঠক: ৪,৩৮০

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও পাঁচজন আহত হয়।

নিহত মো.মাহেদুল আজম শিহাব (১৯) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের চর বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব তার কয়েকজন বন্ধু সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে পৌঁছলে ওই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিহাব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

পাঠক: ৪,৩৮০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ