বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

আপডেটঃ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ পাঠক: ৭,৯৫৬

 

স্টাফ রিপোর্টার-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে একটি বড় কিরিচ ও একটি ছোট কিরিচ উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলেন, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ডের চাইল্যাগো বাড়ির আবুল হাসেমের ছেলে ওমর ফারুক ওরফে সোহান (২১) একই বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সাইফুল ইসলাম ওরফে পিয়াস (২০)।

 

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারিক আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ জানায়, উপজেলার পাঠানতলা মোড়ে স্থানীয় পাটোয়ারী বাড়ির জাহিদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশ। ওই সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে।

 

পাঠক: ৭,৯৫৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ