বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে দরিদ্রদের মাঝে সাবেক সেনাপ্রধানের মানবিক সহায়তা বিতরণ

আপডেটঃ : সোমবার, ২৫ মার্চ, ২০২৪ পাঠক: ৩,৯৭৮

স্টাফ রিপোর্টার-
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবাও মানবিক সহায়তার অংশ হিসেবে এলাকার অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
সোমবার (২৫ মার্চ) দিনব্যাপী নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের মিয়া বাড়িতে শরীফ-রৌশন-আনিস কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায়-দরিদ্র মানুষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন সাবেক এই সেনাপ্রধান।
মানবিক সহায়তার অংশ হিসেবে ৪০টি টিউবওয়েল, ৮০ বান ঢেউ টিন, ১২টি সেলাই মেশিন, ১০ হুইল চেয়ার, ১টি বাইসাইকেল, অর্ধশতাধিক ব্যবসায়িক পুঁজি, শতাধিক ব্যক্তিকে নগদ অর্থ ও দুই শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। সেনাপ্রধানের কাছ থেকে এসব মানবিক সহায়তা পেয়ে খুশি এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষ।
এ সময় হক পরিবারের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক রেজাউল হক শাহিন’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা প্রদানকালে হক পরিবারের সদস্য ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হক, আনিসুল হকের পিতা শরিফুল হক, মাতা রৌশন আরা’সহ পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়।

পাঠক: ৩,৯৭৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ