বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

গাঁজার টাকার জন্য মাকে মারধর করে ঘরের টিন খুলে বিক্রি, ছেলের কারাদন্ড

আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ পাঠক: ৩,৭২৬

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যক্তিকে তার মাকে মারধর করার দায়ে চার মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের মৃত সামছল হকের ছেলে।

বুধবার (২০ মার্চ) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু দিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করে। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেয়। তার মা সমাজের মানুষের সহায়তায় চলে। তার পরিবার তাকে অনেক কষ্ট করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেয়। সে রিকশাটিও বিক্রি করে দেয়। বর্তমানে সে জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করে আসছে। অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠক: ৩,৭২৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ