বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ২টি গ্রেনেড উদ্ধার

আপডেটঃ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪ পাঠক: ৩,৫৩৪

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) বিকেলের দিকে জেলা শহর মাইজদীর নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়াল সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়ালের পাশে পরিত্যক্ত জায়গায় দুটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ১টি গ্রেনেড বিকেল ৩টা অন্যটি বিকেল ৫টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মীর জাহেদুল হক রনি আরও বলেন, গ্রেনেডের গায়ে লেখা রয়েছে টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড বিপি কানো। এ ধরনের গ্যাস গ্রেনেড পুলিশের ট্রেনিং কাজে ব্যবহৃত হয়। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হবে। যেহেতু নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পরিত্যক্ত জায়গা থেকে গ্যাস গ্রেনেড দুটি উদ্ধার করা হয়েছে। তাই তাদের সাথে কথা বলে দেখা হবে তাদের স্ট্রক ঠিক আছে কিনা। এটি তাদের অব্যবহৃত কিনা।

পাঠক: ৩,৫৩৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ