বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

আফ্রিকায় নিজ দোকানের সামনে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

bijoyadmin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ পাঠক: ৬,৭৪৭

স্টাফ রিপোর্টার-
দক্ষিণ আফ্রিকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর সেনবাগের এক যুবক নিহত হয়েছেন।

নিহত ইকবাল হোসেন (৪০) নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।

রোববার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ডারবান শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু জানান, প্রায় ৭ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ইকবাল। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী রয়েছেন। গতকাল স্থানীয় সময় আনুমানিক ৭টার দিকে তার ভগ্নিপতি দোকান বন্ধ করেন। এরপর দোকানের সামনে স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। নিহত প্রবাসীর মরদেহ দেশে আনতে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

পাঠক: ৬,৭৪৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ