বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চেয়ারম্যানের দফারফার চেষ্টা

bijoyadmin
আপডেটঃ : সোমবার, ১১ মার্চ, ২০২৪ পাঠক: ৫,১৫৭

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর চাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।

রোববার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নে চাপরাশিরহাট টু মন্ডলিয়া সড়কের জনতা বাজার সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন (১৩) ওই ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যায় আমির। সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে পিছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্ত ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন স্থানীয় বিষয়টি দফারফার চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ধানশালিক ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছেনা। আমার কাছে এসেছে বিষয়টি সমাধা করে দেওয়ার জন্য। আমি তাদেরকে নিয়ে বসেছি। আমি সমাধা করতে পারলেও তারা থানায় যাবে, না পারলেও থানায় যাবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছেনা। আমি বলেছি বাদীকে আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। থানায় লিখিত দিয়ে যাবে। নিহতের পরিবার ময়না তদন্ত করতে চাচ্ছে না।

পাঠক: ৫,১৫৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ