বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে তরুণীকে অপহরণ করে গণধর্ষণ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

আপডেটঃ : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ পাঠক: ১,৯৪৪

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৫ বছরের এক তরুণীকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় দিদার উদ্দিন কামাল (৩৫) নামে এজহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দিদার উদ্দিন কামাল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজিরবাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, গত (২ মার্চ) দিদার উদ্দিন কামাল, রবিউল হোসেন, আব্দুস সহিদ তরুণীকে অপহরণ করে একটি টিন শেড ঘরে নিয়ে পালাক্রমে জোরপূর্বক গণধর্ষণ করে।

৪ মার্চ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্তে নেমে
র‌্যাব-১১ এজহারনামীয় আসামি দিদার উদ্দিন কামালকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর বাবা (৫০) বলেন, আমার মেয়েকে দীর্ঘদিন ধরে আসামিরা প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিত। আমি বিষয়টি স্থানীয়দের জানিয়েছিলাম। আমি কৃষিকাজে জমিতে ছিলাম। গত ২ মার্চ সকালে আমার মেয়েকে তারা অপহরণ করে নিয়ে যায়। স্থানীয় একটি এনজিও অফিসের পাশে টিনশেডের রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ৩ মার্চ সকালে আসামিরা মোটরসাইকেলে আমার মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। আমি ৪ মার্চ হাতিয়া থানায় মামলা দায়ের করেছি। আমি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে দিদার উদ্দিন কামালকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ বলেন, আসামি কামালকে র‌্যাব-১১ আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে বিচারিক আদালতে সোপর্দ করেছি। বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

পাঠক: ১,৯৪৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ