বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

লক্ষ মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় সমাহিত হলেন প্রখ্যাত আলেম মাওলানা লুৎফুর রহমান

bijoyadmin
আপডেটঃ : বুধবার, ৬ মার্চ, ২০২৪ পাঠক: ৪,০৮৬

মোঃ নুর হোসাইন-
লক্ষ লক্ষ মানুষের দোয়া আর অশ্রুসিক্ত ভালোবাসায় বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন, জনপ্রিয় ইসলামিক বক্তা ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) বদরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে, লুৎফুর রহমানের জানাযায় লাখো মানুষের ঢল দেখা গেছে। সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় মানুষের উপচে পড়া ভিড় ছিল। এ সময় নামাজের ইমামতি করেন প্রখ্যাত আলেমে দ্বীন আওলাদে রাসুল (সাঃ) মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহেরি জাবেরী আল মাদানী সাহেব।
মাওলানা লুৎফুর রহমানের তৃতীয় জানাজার নামাজ বদরপুর কেন্দ্রীয় মসজিদ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় হুজুরের অসংখ্য ভক্ত বৃন্দ ও তাওহীদি জনতাকে তার জন্য কান্না করতে দেখা গেছে।
এর আগে গতকাল রোববার (৩ মার্চ) রাত ৮ টায় জাতীয় মাসজিদ বায়তুল মোকাররমে মাওলানা লুৎফুর রহমানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মহি উদ্দিন কাসেমী সাহেব।
উল্লেখ্য, রোববার বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৬ ফেব্রুয়ারি রাতে তার ব্রেনে একটি অপারেশন করা হয়। এরপর আর জ্ঞান ফেরেনি মাওলানা লুৎফুর রহমানের।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। এরপর তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানান চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

পাঠক: ৪,০৮৬
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ