বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

বিদেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিতো, অবশেষে গ্রেপ্তার প্রতারক জামাল

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৪,২৩৩

মোঃ নুর হোসাইন-
নোয়াখালী সুবর্ণচরে বিদেশে পাঠানোর কথা বলে নিরীহ মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন ভুট্টু (৩২) নামের এক প্রতারককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে চরজব্বর থানার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন ভুট্টু চরক্লার্ক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের কামাল ডুবাইওয়ালা বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জামাল উদ্দিন ভুট্টু কুখ্যাত প্রতারক। সে গ্রামের নিরীহ মানুষদের বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। তার বিরুদ্ধে চরজব্বর ইউনিয়নের সিরাজ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সিরাজ উদ্দিন বিকাশের মাধ্যমে চার লাখ ২৫ হাজার টাকা জামাল উদ্দিনকে দিয়েছিলেন। এছাড়াও বিমানের টিকিট দেবেন বলে অনেকের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রামের নিরীহ মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিতো জামাল উদ্দিন ভুট্টু। তাকে গ্রেপ্তারের পর গ্রায় শতাধিক মানুষ থানায় এসেছে। তারাও তার দ্বারা প্রতারিত হয়েছেন। আমরা দুপুরে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। আদালত সন্ধ্যায় তাকে কারাগারে পাঠিয়েছে।

পাঠক: ৪,২৩৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ