বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে উন্মুক্ত পার্কের দাবীতে মানববন্ধন-সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৮১৯

স্টাফ রির্পোটার-
নোয়াখালীতে সকল বয়সীদের জন্য আধুনিক ও নান্দনিক পৌরপার্ক এর দাবীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বড় দীঘিকে ঘিরে শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, জেষ্ঠ্য নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণের দাবী করা হয়। বক্তারা বলেন, শত বছরের পুরনো প্রথম শ্রেণির নোয়াখালী পৌরসভা হলেও এ শহরে আজ পর্যন্ত নাগরিকদের জন্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি। এ সময় তারা, নোয়াখালী জেলা শহর মাইজদীকে একটি পরিচ্ছন্ন বসবাস উপযোগি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার উপরও জোর দেন। নাগরিকদের দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদ কাইয়ুম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়ালসহ অনেকে।

এ ছাড়া মানববন্ধন-সমাবেশে শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক ও নোয়াখালী পৌরসভার মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একই দাবীতে দুইদিন ব্যপী শহরে লিপলেট বিতরণ করা হয়।

পাঠক: ৩,৮১৯
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ