বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

মাত্র সাত মাসে কোরআনের হাফেজ নোয়াখালীর সন্তান আব্দুল্লাহ

আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৬৭৩

স্টাফ রির্পোটার-
কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে একরাম।

মাত্র সাত মাসেই পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হয়েছেন ১০ বছরের আব্দুল্লাহ ইবনে একরাম।

আবদুল্লাহ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে অবস্থিত মুন্সীবাড়ি মাদানী নেছাব মাদ্রাসার শিক্ষার্থী।

আব্দুল্লাহ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের চৌধুরী হাজি বাড়ির একরাম হোসেন ও জান্নাতুল নাইম দম্পতির বড় সন্তান।

আব্দুল্লাহ ইবনে একরাম বলেন, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম হতে পারি।

মুন্সীবাড়ি মাদানী নেছাব মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. হারুনুর রশিদ বলেন, ১০ বছর ৪ মাস বয়সী আব্দুল্লাহ ইবনে একরাম ৭ মাস ১৮ দিনে হাফেজি শেষ করেছে। তার ওস্তাদরা অনেক বেশি পরিশ্রম করেছেন। তার অভিভাবকও অনেক পরিশ্রমী। আমরা মহান আল্লাহর কাছে তার সুন্দর ভবিষ্যৎ প্রার্থনা করি।

আব্দুল্লাহর বাবা একরাম হোসেন বলেন, আলহামদুলিল্লাহ! আমার বড় ছেলে কম সময়ে কোরআনের হাফেজ হয়েছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। তার ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় আলেম হতে পারে।

পাঠক: ২,৬৭৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ