বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে বিএমএর আয়োজনে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৮০২

স্টাফ রির্পোটার-
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), নোয়াখালী জেলা শাখার আয়োজনে চিকিৎসকদের বার্ষিক পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার প্রায় চিকিৎসক ও তাদের পরিবার ও সাংবাদিকসহ প্রায় ৭’শ লোকের সমাগম হয়। বিএমএ, নোয়াখালী জেলা শাখা সভাপতি ডা: এম এ নোমান এর সভাপতিত্বে ও ডা: আবু নাসের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: আব্দুছ ছালাম, বিএমএ, নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: ফজলে এলাহী খাঁন, সহ-সভাপতি ডা: নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ডা: মো: মাহবুব রহমান, আর এমও ডা: সৈয়দ মহি উদ্দিন আব্দুল আজিম। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা: মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা: সৈয়দ কামরুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সিভিলসার্জন ডাঃ এমএমর হমান, ডাঃ নুর নবী, ডা: তানিয়া পারভীন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগসহ মেডিকেল কলেজের শিক্ষক, নোয়াখালী জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগত চিকিৎসক বৃন্দ।

পরে নোয়াখালী বিএমএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: ফজলে এলাহী খাঁন জানান, নোয়াখালী’তে বিএমএ নিয়ে দীর্ঘদিনের যেই জটিলতাছিল, তা গত ডিসেম্বর মাসে অবসান হয়েছে। আগামীদিনের চিকিৎসকদের কল্যানে কাজ করে যাবে বিএমএ, নোয়াখালী জেলা শাখা।তিনি সকল ডাক্তারদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

পাঠক: ২,৮০২
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ