বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

‘বিডি ক্লিন বাংলাদেশ’ ও চৌমুহনী পৌরসভার যৌথ উদ্যোগে চৌমুহনীর পরিত্যক্ত তুলাতলী খাল পরিষ্কার অভিযান শুরু, তবে খাল দখলমুক্ত করার তৎপরতা নেই।

bijoyadmin
আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৪,৯৬৫

মোঃ নুর হোসাইন-
স্বাধীণতার পর থেকে দীর্ঘদিন যাবত পরিত্যক্ত নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর গুরুত্বপূর্ণ তুলাতলী খালের ময়লা আবর্জনায় ভরপুর খালটি পরিষ্কার অভিযান শুরু হয়েছে।

চৌমুহনী পৌরসভা ও ‘বিডি ক্লিন বাংলাদেশে’র যৌথ উদ্যোগে প্রায় তিন শতাধিক সেচ্ছাসেবক এ অভিযানে অংশ নিয়েছে, তবে অবৈধ দখলদারদের হাত থেকে খাল উদ্ধারের তৎপরতা নেই। দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান খালটি উদ্ধার হলে পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমবে এবং এ এলাকার জীব-বৈচিত্র সংরক্ষন হবে। তবে দীর্ঘদিন থেকে একটি অসাধু চক্র চৌমুহনীর এ ঐতিহ্যবাহী খালটির দুপাশে অবৈধ দোকানপাট করে দখল করলেও উদ্ধারের কোন প্রকার তৎপরতা নেই। একসময় এই খাল দিয়ে দেশের বিভিন্নস্থান থেকে নৌকা ও ট্রলার যোগে মালামাল আসতো। সেই ঐতিহ্য এখন হারিয়ে গেছে। অবৈধ দখলদাররা ঘিলে খাচ্ছে খালটি।

শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় বড় পোল থেকে চৌমুহনী মদনমোহন হাইস্কুল এলাকায় ও কমফোর্ট হাসপাতাল পর্যন্ত এলাকায় তুলাতলী খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এ সময় উপস্থিত ছিলেন চৌমুনহী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাছান, বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসিফ আল জিনাত জানান, পর্যায়ক্রমে অবৈধদখলদারদের হাতথেকে খালটি উদ্ধার করে খালের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
দিনব্যাপী অভিযানে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের উভয় পাশে প্রায় এক কিলোমিটার খালের বর্জ্য পরিষ্কার করতে বিডি ক্লিনের ঢাকা, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নিয়েছে। আর এই কাজে সার্বিক সহযোগিতা করেছে চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন।

পাঠক: ৪,৯৬৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ