বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

‘ভাতা দেওয়ার কথা বলে টাকা নিলে আল্লাহর গজব পড়বে’

আপডেটঃ : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৪,২০৩

স্টাফ রির্পোটার-
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা নিলে আল্লাহর গজব পড়বে। এই টাকা দিয়ে যদি সন্তানদের পড়ালেখা করান, তাহলে সেই সন্তান মানুষ হবে না।

শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে সোনাইমুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়নের সাবেক-বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার, কলেজ অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক এবং ইউপি সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম বলেন, আমার কাছে ৭৫ বছরের ওপরে এক বৃদ্ধা আসছেন, তার বয়স্ক ভাতা হচ্ছে না। তার ঘর নাই, সন্তানরা তাকে দেখে না। আমি বললাম কেনো কার্ড হচ্ছে না? তিনি বললেন- মেম্বার আমার কাছে ৩ হাজার টাকা চায়, সচিব টাকা চায়। কোন দেশে যামু আমরা। এই অসহায় মানুষের কাছে যারা টাকা চায় তারা তো মানুষ না।

তিনি আরও বলেন, সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা নিলে আল্লাহর গজব পড়বে। এই টাকা দিয়ে যদি সন্তানদের পড়ালেখা করান তাহলে সেই সন্তান মানুষ হবে না। টাকা খাওয়ার অনেক রাস্তা আছে। যে বয়স্কভাতা খাবে, বিধবা ভাতা খাবে, স্বামী পরিত্যক্তা ভাতা খাবে- তার কাছ থেকে টাকা নিয়ে সন্তানকে খাওয়াবেন? সেই সন্তান মানুষ হবে না। আমি বলছি ওই মহিলাকে উপজেলা পরিষদে আসবেন সবার মুখোমুখি করাবো ওই মেম্বার-সচিবকে।

মায়ের ভাতার টাকা আত্মসাৎ করায় আমি এক সন্তানকে কারাগারে পাঠিয়েছি উল্লেখ করে ইব্রাহিম বলেন, এক মা আমাকে অভিযোগ করেছেন তার নাকি বয়স্ক ভাতা বন্ধ। আমি খবর নিয়ে জানতে পারলাম তার ছেলে মায়ের টাকাগুলো তুলে নেয়। আমি পুলিশের মাধ্যমে খবর নিয়ে তার মায়ের কথা অনুযায়ী তাকে কারাগারে পাঠিয়েছি। বর্তমানে এসব অসহায় মানুষের ভাতার টাকা তুলে নেয় একটা চক্র। আমি বলতে চাই গরিবের টাকা খেয়ে এই দুনিয়ায় পার হতে পারলেও আখেরাতে বহুগুণে ফেরত দিতে হবে।

তিনি বলেন, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, যানজট, চাঁদাবাজি আমাদের উপজেলার প্রধান সমস্যা। তাই সবাই নিজ নিজ জায়গা থেকে এসবের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। আমরা চাই স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট উপজেলা। ফসলি জমির মাটি কাটায় আমাদের এই এলাকার নতুন রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। আমরা ভোটের জন্য অনেকের বিরুদ্ধে কথা বলতে পারি না ভোট কমে যাওয়ার ভয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এসবের ভয় নাই। আপনারা কাজ করে যান আমি সর্বোচ্চ সহযোগিতা করব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

পাঠক: ৪,২০৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ