বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ভেকু মেশিন দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় তিন মাসের কারাদন্ড -দুই লাখ টাকা জরিমানা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৬১০

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে আরমান হোসেন (২৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারান্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত।এসময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দ-প্রাপ্ত আরমান হোসেন বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা ও মাটি ব্যবসায়ী।

জানা যায়, আরমান হোসেন ফসলি জমির মাটি কেটে বিক্রি করেন। এতে করে একদিকে যেমন নিজের ফসলি জমি ধ্বংস হচ্ছে পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ আল জিনাত। পরবর্তীতে ভেকু মেশিনে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরমান হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১৩ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। তাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১৩ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় নগদ দুই লাখ টাকা এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরপর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

পাঠক: ২,৬১০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ