বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরি করায় লাখ টাকা জরিমানা

আপডেটঃ : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ২,৯১০

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি) সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি) সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত এ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন বিক্রি করার অপরাধে লুলু ফুডকে ৫০ হাজার টাকা ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া মোড়কজাতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া মোড়কজাত করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন বিক্রি করার অপরাধে লুলু ফুডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কুমিল্লা অঞ্চলের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান বলেন, বাহিরে চাকচিক্যময় থাকলেও লুলু ফুডের কারখানাটির ভেতরের অবস্থা ভয়াবহ। খুবই নোংরা পরিবেশে জন্মদিনের কেক সহ বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এতে করে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হচ্ছে। যদি তারা দ্রæত সংশোধন না হয় তাহলে পরবর্তীতে অভিযান পরিচালনার মাধ্যমে কারখানা সিলগালা করে দেওয়া হবে।

অভিযান পরিচালনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পাঠক: ২,৯১০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ