বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

সুবর্ণচরে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

bijoyadmin
আপডেটঃ : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৮৯৩

আবুল বাসার-
নোয়াখালীর সুবর্ণচরসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সংঘটিত সকল সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে সম্মিলিত হই, রুখে দাড়াই’ ¯েøাগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে নিজেরা করি সংস্থা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নোয়াখালী নারী অধিকার জোটের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, এতে প্রায় তিন শতাধিক নারী পুরুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন- নারী অধিকার জোটের নোয়াখালী জেলা সভানেত্রী লাইলা পারভীন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক, পরিতোষ দেব নাথ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, ভূমিহীন নেত্রী মেরিনা আক্তার, সওদাগর হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক হানিফ মাহমুদ প্রমুখ।

ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করার প্রতি গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয়, প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে। তাদেরকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার হার দিন দিন বেড়ে চলেছে। পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ নিকটাত্মীয় দ্বারা নির্যাতনের ঘটনা ও প্রতিনিয়ত ঘটছে। নারী ঘরে-বাইরে কোথা ও নিরাপদ নয়। কখনো কখনো নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দ্বায়ভার নারীকেই নিতে হচ্ছে, দোষারোপ করা হচ্ছে তাদের। বক্তারা বলেন। নারী নির্যাতনের আমাদের এই চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

পাঠক: ১,৮৯৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ