বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

খেলাধুলা শিক্ষার্থীদেরকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখে

bijoyadmin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ১,৬৫০

মোঃ নুর হোসাইন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু শিক্ষাথীদের নিয়মিত খেলাধুলা করার আহ্বান জানিয়ে বলেছেন, খেলাধুলা করলে দেহ-মন উভয়ই ভালো থাকে।

খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতে সহায়তা করে। এতে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠবে। পড়ালেখা ও খেলাধুলা স্মার্ট বাংলাদেশ গড়ার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার সকালে জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও হরিনারায়ণপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আবদুল আলীম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা।

এসময় হরিনারায়ণপুর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবরিনা মেহেজাবিন জয়ন্তীসহ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিকালে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠক: ১,৬৫০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ