বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

অভিনব কায়দায় ভিডিও ধারণ করে অর্থ আদায়, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৯১৮

স্টাফ রির্পোটার-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামীর বিরুদ্ধে একান্ত সময়ের ভিডিও ধারণ করে টাকা আদায়ের অভিযোগ করেছেন স্ত্রী (৪১)। শনিবার (৩ ফেব্রুয়ারি) হাতিয়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত আবুল হাশেম (৩৫) সোনাদিয়া ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুছের ছেলে।

লিখিত অভিযোগে স্ত্রী দাবি করেন, আমার স্বামী আবুল হাশেম প্রথম বিয়ের কথা গোপন রেখে আমাকে বিয়ে করেন। বিয়ের প্রাথমিক অবস্থায় সুসম্পর্কের সুবাদে একান্ত সময়ের দৃশ্য স্বামী আবুল হাশেম মোবাইলে ধারণ করেন। এভাবে বিভিন্ন সময় ভিডিও ধারণ করতেন ও অর্থ দাবি করতেন। আমি টাকা দিতে রাজি না হলে ধারণ করা ভিডিও ও ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। নিরুপায় হয়ে মানসম্মান হারানোর ভয়ে বিভিন্ন সময়ে স্বামীকে ৫ লাখ ৭০ হাজার টাকা দিয়েছি। গত ১৯ জানুয়ারি আবার ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করেন।

ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী আমাদের একান্ত সময়ের ধারণ করা ভিডিওগুলো ভাইরাল করার ভয় দেখাচ্ছে। আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সামাজিকভাবে আমি নিরুপায় হয়ে আছি। কাউকে মুখ দেখাতে পারছি না। আমি এসব যন্ত্রণা থেকে মুক্তি চাই, নয়তো যেকোনো সময় আমি আত্মহত্যা করতে পারি।

ভুক্তভোগীর চাচাতো ভাই আবদুল হাকিম বলেন, আমার বোনের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি। কোনো কাগজপত্র পাইনি। নিরুপায় হয়ে আমার বোন আইনের আশ্রয় নিয়েছে। আমরা তাকে নজরদারিতে রাখছি যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। দোষী আবুল হাশেমের শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে, অভিযোগ অস্বীকার করে স্বামী আবুল হাশেম বলেন, তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়েছে ১৫ দিন আগে। সে এখন মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে আমি সব শাস্তি মাথা পেতে মেনে নেব।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ। তিনি বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি ও তদন্ত করছি। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভুক্তভোগী নারী নিরাপত্তা চাইলে আমরা সহযোগিতা করব।

পাঠক: ৩,৯১৮
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ