বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

স্কুল ছাত্রীকে একমাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেটঃ : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,৪২৭

স্টাফ রির্পোটার:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) জোর করে তুলে নিয়ে চট্টগ্রামের একটি বাসায় একমাস আটক রেখে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌরভ হোসেন আলিফ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সৌরভ হোসেন আলিফ বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মামলার বাদী স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়ে উত্তর চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ২০ ডিসেম্বর সকালে আলিফ তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে জোর করে তুলে নিয়ে চট্টগ্রামের একটি বাসায় নিয়ে যায়। সেখানে গত একমাস ছয়দিন তাকে আটকে রেখে ধর্ষণ করে আলিফ। পরে বিয়ে না করে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয় সে। বাড়ি এসে ঘটনার বিস্তারিত আমাদের জানায়। শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীর মায়ের মামলা দায়েরের সঙ্গে সঙ্গে রাতেই আসামি আলিফকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠক: ২,৪২৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ