বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

হাতিয়ার মেঘনা নদী থেকে ৪২০ মন জাটকা জব্দ

আপডেটঃ : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ পাঠক: ১,৮১৫

আমির হামজা-
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮’শ কেজি (৪২০) মন জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। একই সাথে ১৬জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি ব্লাকহেডে অভিযান চালানো হয়। পরে ব্লাকহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মন জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পাঠক: ১,৮১৫
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ