বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তির কারাদান্ড

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ পাঠক: ২,৪৩০

মোঃ নুর হোসাইন:
নোয়াখালীর সদর উপজেলায় ফসলি জমির মাটি বিক্রি দায়ে দুই ব্যক্তিকে কারাদান্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।দন্ডপ্রাপ্তরা হলেন, অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে মো.মুজিবুল হক (৪৫) ও একই এলাকার মৃত আবদুরব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন (৩৫)।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালাচাঁদপুর গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ। এ সময় দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধ স্বীকার করায় ফসলি জমির দুই মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানার একদল পুলিশ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাটি কেটে অভিযুক্ত উত্তোলনকারী ও একইসাথে বিক্রয়কারী মো.মুজিবুল হক ও শাহাব উদ্দিন (উভয়ই উক্ত ভ‚মির খরিদসূত্রে সমান অংশের মালিক)। অভিযোগের সত্যতার স্বীকার করায় তাদের তাৎক্ষণিকভাবে দুটি পৃথক মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদের নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে প্রাপ্ত মাটি বিধি মোতাবেক নিলামের উদ্দেশ্যে জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

পাঠক: ২,৪৩০
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ