বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

ওষুধের কোটায় মিলল ইয়াবা

bijoyadmin
আপডেটঃ : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৭৮৩

স্টাফ রিপোর্টার-
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘোষ কামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দুধ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষ কামতা গ্রামের দুধ মিয়ার নতুন বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযানে মাদক কারবারি জসিমের বসত ঘরে একটি ওষুধের কোটা থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

পাঠক: ৩,৭৮৩
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ