বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আপডেটঃ : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ পাঠক: ৩,৩৮৭

স্টাফ রির্পোটার-

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
গ্রেপ্তারকৃত মো.নুরুল আমিন (৫৫) উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর নাজিরপুর এলাকার মমতাজ মিস্ত্রি বাড়ির মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নুরুল আমিন পেশায় একজন অটোরিকশা চালক। ২০১৭ সালে ডিএমপি ঢাকার মুগদা থানা এলাকায় ফেন্সিডিল বহনকালে মুগদা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই মামলায় সে গ্রেপ্তার হয়ে ৩ মাস কারাভোগ করে। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ৩,৩৮৭
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ