বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলবাদীদের হামলায় নিষ্পাপ আপিপা আক্তার অপি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেপল্লী মঙ্গল স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিতচাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশঃ-চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠনআদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ   ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধআওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা  ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুলনোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান

নোয়াখালীর তিনটি আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই

bijoyadmin
আপডেটঃ : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ পাঠক: ১,৭৬৪

মোঃ নুর হোসাইন-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনার উপকুলবর্তী জেলা নোয়াখালীর তিনটি আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে নির্বাচনী লড়াই জমে উঠেছে। আসন গুলো হলো নোয়াখালী-২ নোয়াখালী -৩ এবং নোয়াখালী -৪ সংসদীয় আসন। এই তিনটি আসনে নৌকা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
নোয়াখালী -০২ সেনবাগ এবং সোনাইমুড়ীর একাংশ নিয়ে গঠিত নোয়াখালী ২ আসন। এই আসনে এবারের নৌকার মাঝি হলেন বর্তমান সাংসদ ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোরশেদ আলম। অপরদিকে নৌকার শক্ত প্রতিপক্ষ হিসেবে মাঠে আছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। দুজনই প্রতিদিন সমান তালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে৷ নৌকার প্রার্থী মোরশেদ আলম মনে করেন তিনি এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ তাকে বিজয়ী করবে। অপরদিকে কাঁচি প্রতীকের মানিক বলেন মানুষ পরিবর্তন চাই, সুষ্ঠ ভোট হলে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
নোয়াখালী-০৩ বেগমগঞ্জ থানা নিয়ে গঠিত নোয়াখালী -৩ সংসদীয় আসন। এ আসনে নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন বর্তমান সাংসদ আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ। গত ১০ বছরে বেগমগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন করায় সাধারণ মানুষের কাছে সে সমাদৃত। এ আসনে নৌকার শক্ত প্রতিপক্ষ হিসেবে নির্বাচনী মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদ। দুজনেই প্রতিদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। নৌকার মাঝি কিরণ মনে করেন জনগণ উন্নয়নের জন্য আবারো তাকেই নির্বাচিত করবেন। অপরদিকে ট্রাক মার্কার জাবেদ মনে করেন সুষ্ঠ ভোট হলে জনগণ ট্রাক মার্কাকে জয়ের জন্য বেচে নিবেন।
নোয়াখালী – ০৪ শহরের প্রাণকেন্দ্র সদর এবং উপকূলীয় এলাকা সুবর্নচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৪ সংসদীয় আসন। এ আসনে নৌকার মাঝি টানা তিনবারের সাংসদ একরামুল করিম চৌধুরী। অপরদিকে এ আসনে নৌকার শক্ত প্রতিপক্ষ হলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক স্পিকার আব্দুল মালেক উকিলের ভাতুষ্পুত্র এবং জেলা আওয়ামিলীগের সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। দুজনেই প্রতিদিন ভোটের জন্য জনগণের ধারে ধারে যাচ্ছেন এবং ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। বর্তমান সাংসদ নৌকার একরাম মনে করেন জনগণ উন্নয়নের ধারাবাহিকতায় নৌকাকে বিজয়ী করবে। অপরদিকে স্বতন্ত্র ট্রাক মার্কার শাহীন মনে করেন জনগণ স্থানীয় নেতৃত্ব চায়, ভোটাররা স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যালট যুদ্ধের মাধ্যমে ট্রাক মার্কাকে বিজয়ী করবে।

পাঠক: ১,৭৬৪
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ